খবর লাইভ : প্রাথমিক শিক্ষিকার চাকরিতে অনিয়মের অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে। এনিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে সুকন্যাকে টেট পরীক্ষায় পাশের সার্টিফিকেট নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইমত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা হন সুকন্যা।
আরও পড়ুনঃ শীঘ্রই খুলবে চাকরি জট: টেট উত্তীর্ণদের সঙ্গে বৈঠকের পর বার্তা ব্রাত্যর
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার নির্দেশ দেন, আজ অর্থ্যাৎ বৃহস্পতিবার অনুব্রত-কন্যাকে দুপুর তিনটের মধ্যে হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে। তাঁর আদালতে হাজির করানোর নিশ্চিত করতে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে নির্দেশ দেন বিচারপতি।
প্রসঙ্গত, বোলপুরের কালিকাপুর প্রাইমারি স্কুলের দিদিমণি সুকন্যা। মামলাকারীর অভিযোগ, চাকরিতে যোগ দেওয়ার পর সুকন্যা কোনওদিন স্কুলেই যাননি। বরং স্কুল তার বাড়িতে চলে আসত। অর্থাৎ, হাজিরা খাতায় নাকি বাড়িতে বসেই সই করে দিতেন সুকন্যা।এই তথ্যের সত্যতা কতটা, তা আজ যাচাই করবে আদালত। আজ, বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুকন্যাকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…