খবর লাইভ : এসএসসি(SSC) চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক হয়েছিল আগেই এবার টেটের জট খুলতে উদ্যোগী হল রাজ্যশিক্ষা দফতর(State Education Department)। এই ইস্যুতে আলোচনার জন্য বুধবার বিকাশ ভবনে টেস্ট উত্তীর্ণদের ৬ প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন, “আলোচনা সদর্থক।”
আরও পড়ুনঃ ‘নয়া তৃণমূল জানি না, কারা হোর্ডিং দিল জানি না’’: সৌগত
টেট উত্তীর্ণ হয়েও মেলেনি চাকরি। যার জোরে দীর্ঘদিন ধরে শহরের রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। এই ইস্যুতে বুধবার টেট উত্তীর্ণদের ছয় প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। তাদের দাবি দাওয়া শোনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আইনের বাইরে যাব না। আইন মেনেই যে নিয়োগ সম্ভব তা করব। আদালত যে নিয়ম করে দিয়েছে সেই নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নিয়োগ জট খুলব। আলোচনা ইতিবাচক হয়েছে।”
এর পাশাপাশি এই ইস্যুতে সাংবাদিক বৈঠকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “নিয়োগ নিয়ে অনেকদিন আগেই মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সামান্য কিছু বিষয়ের জন্য তা আটকে ছিল। দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য শিক্ষাদফতর উদ্যোগ নিয়েছে।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চাকরির দাবিতে আন্দোলন করছেন টেট উত্তীর্ণরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে তাদের নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছিল আগে। ১৬ হাজারের বেশি পদে নিয়োগেরও ব্যবস্থা করেছিল রাজ্য শিক্ষা দফতর। সাড়ে ১১ হাজার পদে নিয়োগ হলেও ৫ হাজার পদ এখনও ফাঁকা। সেখানে দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। এদিকে বৈঠকের পথ সেখানেই মিলল আশার আলো।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…