খবর লাইভ : যেখানেই থাকুন বিকেল ৩টের মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে। আদালতের নির্দেশ অবমাননা নিয়ে মন্ত্রীকে এমনই নির্দেশ দিল উচ্চ আদালত। আদালতের নির্দেশ অমান্য করে এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি পরেশ। এই ঘটনা আদালতের দৃষ্টি আকর্ষণ করানোর পর বৃহস্পতিবার সকালেই সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- পার্থর মামলা থেকে সরলেন বিচারপতি ট্যান্ডন এবং সামন্ত
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ পরেশকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত হাজির হননি তিনি। পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারির ভাবনাচিন্তা চলছে বলে আগেই জানা গিয়েছিল।
বুধবার পরেশ প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদার এবং আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠছে। ডিভিশন বেঞ্চ পরেশের মামলা শুনবে।




