খবর লাইভ : আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কেও জেরা করতে পারেন ইডি আধিকারিকরা, এমনটাই জানা গিয়েছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা নাগাদ প্রেসিডেন্সি জেলে যাবেন তদন্তকারী আধিকারিকেরা। গত কয়েক দিনের তদন্তে যে সব নথি বা সম্পত্তির হদিশ মিলেছে, সে সব নিয়েই পার্থের সঙ্গে কথা বলবেন তাঁরা। মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে অর্পিতাকে ঘণ্টাখানেক জেরা করা হয়। তাতে যে সব নতুন তথ্য উঠে এসেছে, সে সব নিয়েও পার্থের বক্তব্য শোনা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
ইডির বিশেষ আদালতে শুনানির সময়েই পার্থ এবং অর্পিতাকে জেলে গিয়ে জেরা করতে চেয়ে আবেদন করেছিলেন তদন্তকারী সংস্থার আইনজীবী। সেই আবেদন বিচারক মঞ্জুর করেন। বুধবার তাই অর্পিতার পর পার্থকে জেলে গিয়ে জেরা করতে পারেন আধিকারিকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…