খবর লাইভ : জম্মু ও কাশ্মীরে নদীতে পড়ে গেল নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বাস। এই ঘটনায় ছয় জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে।মোট ৩৭ জন জওয়ান বাসটিতে ছিলেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
আরও পড়ুনঃ ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা
এএনআই সূত্রে খবর, বাসটিতে ৩৭ জন আইটিবিপি জওয়ান ছিলেন। বাসটিতে ছিলেন আরও দুই পুলিশকর্মী। অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে ব্রেক ফেল হয় বাসের। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে। বাসটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে রওনা দেয় ১৯টি অ্যাম্বুল্যান্স।
জানা গিয়েছে, অমরনাথ যাত্রায় ‘ডিউটি’ সেরে বাসে করে ফিরছিলেন ওই জওয়ানরা। মৃত জওয়ানদের দেহ পহেলগাঁও সিভিল হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনায় সামান্য আহত তিন জনের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে পহেলগাঁওয়ের মহকুমা হাসপাতালে। বাকি জখমদের শ্রীনগরে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে, ‘পহেলগাঁওয়ে চন্দনওয়ারির কাছে বাস দুর্ঘটনা ঘটেছে। ছয় আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের শ্রীনগরে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…