বিহারে মন্ত্রিসভা সম্প্রসারণ: মন্ত্রী পদে শপথ RJD-র ১৬ বিধায়ক-সহ ৩১ জনের

খবর লাইভ : আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নয়া সমীকরণের বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন জেডিইউ(JDU) নেতা নীতীশ কুমার(Nitish Kumar)। মঙ্গলবার নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩১ জন বিধায়ক। মন্ত্রিসভার অংকে সর্বাধিক মন্ত্রী পদ পেল আরজেডি(RJD) দলের বিধায়করা।

আরও পড়ুনঃ ফিফার নির্বাসনের ফলে ভারতীয় ফুটবল কোন সমস্যার সম্মুখীন হবে?

এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের উপস্থিতিতে মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন মহাজোটের ৩১ জন বিধায়ক। তাদের মধ্যে লালু প্রসাদের দল আরজেডি থেকে ১৬ জন বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ নিয়েছেন তেজস্বী যাদবের ভাই তেজ প্রতাপও। মন্ত্রিসভায় কংগ্রেসকে দেওয়া হয়েছে ২ আসন। এবং জেডিইউ থেকে মন্ত্রী হয়েছেন ১১ জন বিধায়ক। দলিত এবং মুসলিমদের কথা মাথায় রেখে হাম পার্টি এবং নির্দল বিধায়কদেরও মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রীর নীতীশ কুমারকে এদিন ধন্যবাদ জানান জেডিইউ বিধায়ক লেসি সিং। একই সঙ্গে জানান, মানুষের স্বার্থে কাজ করবে নতুন জোট সরকার।

এদিকে মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনই কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিহার বিজেপি। রাজ্যের বিজেপি নেতা দীনেশ শর্মা জানিয়েছেন, “উত্তরপ্রদেশের কাকা-ভাইপোর মতো দশা হবে বিহার সরকারের। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাজনৈতিক জীবনের বানপ্রস্থ পর্ব শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরেই রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে তাঁকে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago