খবর লাইভ : গতকালই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে যমুনা নদীতে। উত্তরপ্রদেশের(Uttarpradesh) বান্দা জেলায় যাত্রীবাহী নৌকা ডুবে যায় যমুনা নদীতে। বৃহস্পতিবার থেকেই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল নিখোঁজ যাত্রীদের উদ্দেশ্যে। শুক্রবার সকালে জানা গিয়েছে, এখনও ১৭ জন মানুষ নিখোঁজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকায় অন্তত ৬০ জন মানুষ ছিলেন।
আরও পড়ুনঃ নিজাম প্যালেসে জামাই আদর অনুব্রতর, বিশ্রামের জন্য সিবিআই আনল খাট !
পুলিশি সূত্রে জানা যাচ্ছে, অন্তত ২০ জন ফিরে আসতে পেরেছেন। আগেই ৪ টি দেহ উদ্ধার করা হয়েছিল। জাতীয় উদ্ধারকারী দল এবং রাজ্য উদ্ধারকারী দলের তরফ থেকে গত রাতে তল্লাশি অভিযান থামানো হয়েছিল। বান্দা জেলার ডিএম জানিয়েছিলেন, উদ্ধারকাজ রাতে বন্ধ থাকবে। সকাল হতেই আবার শুরু হয় তল্লাশি। গতকাল থেকেই ডুবুরি নামিয়ে নিখোঁজ যাত্রীদের খোঁজ শুরু হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। নিখোঁজ যাত্রীদের পরিবারের তরফ থেকে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকায় অন্তত ৬০ জন মানুষ ছিলেন। পুলিশি সূত্রে জানা গিয়েছে, অন্তত ৩০ জন ফিরে আসতে পেরেছেন। জাতীয় উদ্ধারকারী দল এবং রাজ্য উদ্ধারকারী দলের তরফ থেকে গতরাতে তল্লাশি অভিযান থামানো হয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…