খবর লাইভ : কয়লাপাচার-কাণ্ডে এবার আট আইপিএস অফিসারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ১৫ অগাস্টের পর দিল্লিতে তাঁদের ডাকা হয়েছে বলে ইডি সূত্রে খবর। যে ৮ IPS আধিকারিককে তলব করা হয়েছে তাঁরা হলেন,
*জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও, শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান, ভাস্কর মুখোপাধ্যায়।*
সূত্রের খবর, *জ্ঞানবন্ত সিং ২২ অগাস্ট, কোটেশ্বর রাও ২৩ অগাস্ট, শ্যাম সিং ২৪ অগাস্ট, সেলভা মুরুগান ২৫ অগাস্ট, রাজীব মিশ্র ২৬ অগাস্ট, সুকেশ জৈন ২৯ অগাস্ট, তথাগত বসু ৩০ অগাস্ট ও ভাস্কর মুখোপাধ্যায়কে ৩১ অগাস্ট* তলব করেছে ইডি।
এর আগে জ্ঞানবন্ত সিংহ ও রাজীব মিশ্রকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তলব করা হয়েছিল ৭ আইপিএসকে। ফের তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাসূত্রে খবর, কয়লাপাচার-কাণ্ডে অন্যান্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই আটজনের নাম উঠে এসেছে।
আরও পড়ুনঃ কন্দহর-কাণ্ডের চক্রীকে ‘জঙ্গি’ ঘোষণা ভারতের, রাষ্ট্রপুঞ্জে বাধা চিনের
কয়লা পাচার-কাণ্ডে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর বেশ কয়েক জন কর্তা ও কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে, এখনও অধরা অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এপ্রিলে লালা ও বিনয় মিশ্রের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ‘ওপেন ডেটেড ওয়ারেন্ট’ জারি করে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…