মালিতে জঙ্গি হামলায় ৪২ সেনা নিহত, আহত ২২

খবর লাইভ : মালিতে এক হামলায় ৪২ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। তেসিত শহরের কাছে গত রোববার হামলার এ ঘটনা ঘটে বলে গতকাল বুধবার জানিয়েছে দেশটির সরকার। হামলার জন্য ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠনকে দায়ী করছে দেশটির সরকার।সাম্প্রতিক বছরগুলোয় এটি মালির সেনাবাহিনীর ওপর অন্যতম প্রাণঘাতী হামলা।

আরও পড়ুনঃ কন্দহর-কাণ্ডের চক্রীকে ‘জঙ্গি’ ঘোষণা ভারতের, রাষ্ট্রপুঞ্জে বাধা চিনের

জঙ্গিগোষ্ঠীগুলোর এক দশকের বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করে আসছে দেশটির সেনাবাহিনী। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে এ জঙ্গি তৎপরতা বিস্তৃত।

এক বিবৃতিতে সরকার বলেছে, ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জটিল ও সমন্বিত হামলার জোরালো জবাব দিয়েছে মালি সেনাবাহিনীর তেসিত ইউনিটগুলো। ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামলায় ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও গোলা ব্যবহার করা হয়েছে।’ সেনারা কয়েক ঘণ্টার ভয়াবহ এ লড়াইয়ে ৩৭ যোদ্ধাকে হত্যা করেছেন বলে এতে বলা হয়েছে।
এর আগে সেনাবাহিনী জানিয়েছিল, হামলায় ১৭ সেনা নিহত হয়েছেন। ৯ জন নিখোঁজ।
গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ২০২০ সাল থেকে মালি শাসন করছে সামরিক সরকার। সহিংসতার লাগাম টানতে না পারার ব্যর্থতার হতাশাও সামরিক বাহিনীর ক্ষমতা দখলের একটি কারণ ছিল। কিন্তু এরপরও সচরাচর হামলার ঘটনা ঘটেই চলেছে। জুলাইয়ের শেষ দিকে মালির মূল সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল আল-কায়েদার অনুগত একটি সন্ত্রাসী গোষ্ঠী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago