খবর লাইভ : কন্দহর বিমান ছিনতাই কাণ্ডে অভিযুক্ত জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর নেতা আব্দুল রউফ আজহারের বিরুদ্ধে পদক্ষেপের জন্য রাষ্ট্রপুঞ্জে সক্রিয় হয়েছিল ভারত এবং আমেরিকা। কিন্তু বাধ সাধল চিন।রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের বৈঠকে বুধবার সমস্ত সদস্যরাষ্ট্রই রউফের বিরুদ্ধে নিযেধাজ্ঞা আরোপের পদক্ষেপে সমর্থন জানিয়েছে। শি জিনপিংয়ের দেশের বাধাতেই ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ওই পাক জঙ্গিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে তকমা দেওয়ার প্রস্তাবটি সাময়িক ভাবে মুলতুবি রাখা হয়েছে।
আরও পড়ুনঃ অশান্ত কাশ্মীর! রাজৌরির সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা, শহিদ তিন জওয়ান, মৃত দুই জঙ্গিও
জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রেও একাধিক বার নিরাপত্তা পরিষদে বাধা দিয়েছিল চিন। দীর্ঘ টানাপড়েনের পর আন্তর্জাতিক দুনিয়ার চাপে ২০১৯ সালে সেই প্রস্তাবে বেজিং সায় দিয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…