খবর লাইভ : বিভিন্ন ইস্যুতে গত কয়েক মাস ধরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন নীতীশ কুমার। জল্পনার শুরু তখন থেকেই। প্রধানমন্ত্রী ডাকা নীতি আয়োগের বৈঠকেও যোগ দেননি তিনি।রাজভবনে ইস্তফা দিয়ে লালুপ্রসাদ যাদবের বাড়িতে গেলেন নীতীশ কুমার। সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন তিনি।
আরও পড়ুনঃ বিহারে আবারও পালবদলের জল্পনা, বিজেপি ছেড়ে রাবড়ি দেবীর বাসভবনে নীতীশ
রাজভবনে ইস্তফা দিয়ে বেরিয়ে নীতীশ কুমার বললেন, ‘‘দলের সব সাংসদ এবং বিধায়করা এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সে কারণেই এই সিদ্ধান্ত।’’
বিকেল চারটের সময় মিছিলে করে রাজভবনে যান নীতীশ কুমার। রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে নিজের ইস্তফা দেন তিনি।
নীতীশকে কি সমর্থন দেবে! এই নিয়ে দফায় দফায় বৈঠকে বসছে কংগ্রেস। ২০২০ বিধানসভা নির্বাচনে লালুপ্রসাদের দল আরজেডির সঙ্গে জোট গড়েই লড়েছিল কংগ্রেস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…