এসএসকেএমে ঢুকলেন অনুব্রত

খবর লাইভ :  নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা না দিয়ে এসএসকেএম হাসপাতালেই পৌঁছলেন অনুব্রত মণ্ডল৷ এ দিন বেলা সাড়ে বারোটা নাগাদ এসএসকেএম হাসপাতালে পৌঁছন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷

এ দিনই গরু পাচার মামলায় অনুব্রতকে তলব করেছিল সিবিআই৷ যদিও আজ তিনি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসএসকেএম হাসপাতালে যাবেন বলে সিবিআই-কে মেল মারফত জানান অনুব্রত৷

সূত্রের খবর, সিবিআই-কে পাঠানো ই মেলে অনুব্রত জানিয়েছেন, তিনি ফিসচুলার সমস্যায় ভুগছেন৷ সঙ্গে ঘাড়ে, মাথায় ব্যথার সমস্যা রয়েছে তাঁর৷ এই যুক্তি দেখিয়েই নতুন করে সিবিআই-এর থেকে সময় চেয়েছেন অনুব্রত৷

এই নিয়ে গরু পাচার মামলায় ৯ বার অনুব্রতকে তলব করল সিবিআই৷ অনুব্রতর তরফে ই মেল পেলেও সিবিআই-এর পরবর্তী পদক্ষেপ জানা যায়নি৷ সূত্রের খবর, অনুব্রতর গতিবিধির উপরে নজর রাখছেন সিবিআই কর্তারা৷

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago