খবর লাইভ : দলের চার গুরুত্বপূর্ণ সদস্যকে বিশ্রামে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। তা-ও জিততে পারলেন না নিকোলাস পুরানরা। ভারতের সাত উইকেটে ১৮৮ রানের জবাবে ১৫.৪ ওভারে ১০০ রানেই গুটিয়ে গেল ক্যারিবিয়ানদের ইনিংস। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতল ভারত।
আরও পড়ুনঃ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ঠাসা সূচি। শনিবারই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় রোববারের ম্যাচে রোহিত শর্মা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ভুবনেশ্বর কুমারকে সাজঘরে রেখেই মাঠে নেমেছিল ভারত। অধিনায়ক, সহ-অধিনায়ককে বিশ্রাম দেওয়ায় নেতৃত্বের দায়িত্ব সামলানো হার্দিক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
শনিবার না খেলা শ্রেয়স আয়ার এবং ঈশান কিশন ওপেন করলেন। ঈশান ১৩ বলে ১১ রান করে আউট হলেও উইকেটের অন্য প্রান্তে চেনা মেজাজে দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে। শ্রেয়সের সঙ্গে জুটি বাঁধলেন তিন নম্বরে নামা দীপক হুডা। ৪০ বলে ৬৪ রানের আগ্রাসী ইনিংস এল শ্রেয়সের ব্যাট থেকে। ৮টি চার এবং ২টি ছক্কা মারলেন তিনি। দীপক ৩টি চার ২টি ছয়ের সাহায্যে করলেন ২৫ বলে ৩৮ রান। তাদের দ্বিতীয় উইকেটের জুটিতে উঠল ৭৬ রান। এ দিন রান পেলেন না সঞ্জু স্যামসন (১১ বলে ১৫), দীনেশ কার্তিক (৯ বলে ১২), অক্ষর পটেল (৭ বলে ৯)। তাতে অবশ্য ভারতীয় দলের ইনিংসে বড় প্রভাব পড়ল না। ২টি চার এবং ২টি ছয়ের সাহায্যে হার্দিক খেললেন ১৬ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস। কুলদীপ যাদব (০) এবং আবেশ খান (১) অপরাজিত থাকেন শেষে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…