খবর লাইভ : রাজ্যে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গরু পাচার কাণ্ডে CBI-কে আগেও সবরকমভাবে সাহায্য করেছেন। এমনকি তলব করামাত্রই CBI দফতরে হাজিরাও দিয়েছেন। তারপর থেকে বহুদিন অসুস্থ তিনি। ঘর থেকেও বেরোননি। কিন্তু ফের একবার সোমবার তলব করা হয় বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। যদিও অসুস্থতার কথা জানিয়ে সিবিআই-এর কাছে সময় চেয়ে একটি মেইল করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। কিন্তু তাতেও নাছোড়বান্দা সিবিআই। অনুব্রতের মেইলের উত্তরে CBI আজই তাঁকে এসএসকেএম থেকে সোজা নিজাম প্যালেসে তলব করেছেন।
আরও পড়ুনঃ কমনওয়েলথ ক্রিকেটে সোনা অধরাই ভারতীয় মহিলা দলের
সূত্রের খবর, শারীরিকভাবে ভালো নেই তিনি। তাঁর গলায়, বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা বহুদিনের। আজ এসএসকেএমে হাসপাতালে অনুব্রত মণ্ডলের কিছু মেডিক্যাল টেস্টের জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাই তিনি নিজাম প্যালেসে যাবেন কিনা , তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…