খবর লাইভ : সপ্তাহের শুরুর দিনেই ভয়াবহ দুর্ঘটনা। দীঘা ঘুরতে যাওয়ার পথেই বাস উল্টে দুর্ঘটনার কবলে পড়লেন যাত্রীরা। আজ ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল দিঘাগামী পর্যটকবোঝাই একটি বাস। এই ঘটনায় আহত হয়েছেন ৪০ জন। আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ অবিবাহিত ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা মহিলাদের গর্ভপাতের অনুমতি সুপ্রিম কোর্টের
পুলিশ সূত্রের খবর, ৭০ জন পর্যটক নিয়ে গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ নদিয়ার রানাঘাট থেকে বাসটি যাত্রা শুরু করে। আজ ভোররাতে বাগনানের চন্দ্রপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। এরপরই স্থানীয়রা প্রাথমিকভাবে আহতদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিকটস্থ উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আহতদের ভর্তি করার ব্যবস্থা করে তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…