games Special News Special Reports

মেয়েদের হকিতে চক দে ইন্ডিয়া! সবিতার হাত ধরে ব্রোঞ্জ

0
(0)

খবর লাইভ : কমনওয়েলথ গেমসে (CWG 2022) মহিলা হকির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দলের পরাজয়ের পর তোলপাড় ক্রীড়াদুনিয়া। বলা হচ্ছে, ভারত অবিচারের শিকার। প্রবল বিতর্কের মুখে দুঃখপ্রকাশ জানিয়েছিল আন্তর্জাতিক হকি সংস্থা। শুক্রবার মহিলা হকির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ছিল।

পরে পেনাল্টি শ্যুট আউটে ০-৩ গোলে হেরে যায় ভারত। অনেকেই এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছিলেন ভারতীয় মহিলা হকি দলের প্রতি অবিচার দেখে। কিন্তু তবুও আশা ছিল তিন নম্বর পজিশনে শেষ করার। ব্রোঞ্জ পদক জয় খারাপ নয় খালি হাতে ফেরার থেকে।

রবিবার মেয়েদের সামনে ছিল নিউজিল্যান্ড। সবিতা, সেলিমা, লালরেমসিয়ামি, মনিকা, গ্রেসদের কাছে সুযোগ ছিল অন্তত ব্রোঞ্জ পদক জিতে শেষ করা। টোকিও অলিম্পিকে গ্রেট ব্রিটেনের কাছে হেরে হাতছাড়া হয়েছিল পদক। তাই আজ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়িয়ে দিতে চেষ্টার ত্রুটি রাখবে না ভারতের মেয়েরা জানাই ছিল।

ভারতের মহিলা দলের ডাচ কোচ প্রথম থেকেই আক্রমনাত্মক হকি খেলার নির্দেশ দিয়েছিলেন। চেষ্টা ছিল যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিয়ে বিপক্ষকে চাপে ফেলে দেওয়া। আর এক্ষেত্রে মহিলা দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ গুরজিত বড় ভূমিকা পালন করতে চলেছেন জানা ছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *