চাকরির নামে লক্ষাধিক টাকার প্রতারণা ! অভিযুক্ত তৃণমূল নেতাকে বেধড়ক মার

খবর লাইভ : চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধে বেধড়ক মারধর করলেন চাকরিপ্রার্থীরা । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকার কোটবাড় গ্রামে । শুধু তাই নয়, তৃণমূল নেতার স্ত্রী যিনি খোদ পঞ্চায়েত সমিতির সদস্য তাঁকেও মাটিতে ফেলে মারধর করেন চাকরি প্রার্থীরা।

অভিযোগ, তৃণমূল নেতা শিবশঙ্কর নায়ক চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন । টাকা ফেরত না-পেয়ে ক্ষোভে চাকরিপ্রার্থী ও তাঁদের পরিবারের লোকেরা এমন ঘটনা ঘটায় । চাকরিপ্রার্থীরা প্রথমে ওই নেতার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান । এরপর বাড়ি ভাঙচুর ও মারধর করেন তৃণমূল নেতার স্ত্রী মলিনা নায়ক ও ছেলেকে । এমনকী আক্রোশ বসত তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধেও মারধর করতে দেখা যায় তাঁদের(TMC leader son wife beaten up by aspirants for alleged job fraud in Bhagabanpur) ।

এছাড়াও চাকরি প্রার্থীরা তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ ও ধরনা করতে থাকে । অভিযুক্ত তৃণমূল নেতা শিবশঙ্কর নায়ক ঘর থেকে পালিয়ে যায় । বিক্ষোভকারীরা ঘরের ভিতরে ঢুকতে গেলে পঞ্চায়েত সদস্যা বাধা দেন ৷ এরপর তাঁকে বাড়ির বাইরে টেনে এনে মাটিতে ফেলে ব্যাপক মারধর করেন জনাকয়েক অভিযোগকারী মহিলা । শয়ে শয়ে গ্রামবাসীরা দাঁড়িয়ে দেখেন সেই দৃশ্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago