১১ বছরের ছবিতে বদল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশে পার্থ নন, এবার কি বসবেন ফিরহাদ

খবর লাইভ : ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, সেই তখন থেকেই, বিগত একক দশকেরও বেশি সময় ধরে বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশের আসনটি বরাদ্দ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জন্য। গত ১১ বছর সেখানেই বসেছেন বর্তমানে অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু আকষ্মিক ছন্দপতন! এসএসসি দুর্নীতি মামলায় জেল হেফাজতে পার্থ। দলের তরফে তাঁকে সাসপেন্ড করা হয়েছে মন্ত্রিত্ব থেকে! আর এবার তাঁকে সরানো হচ্ছে বিধানসভার ১১ বছরের ‘পাকা’ আসন থেকেও!

সূত্রের খবর, রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের সঙ্গে পরিষদীয় দফতরের দায়িত্বেও ছিলেন পার্থ। তাই কাজের সুবিধার জন্যই তাঁকে মুখ্যমন্ত্রীর পাশের আসনটি দেওয়া হয়েছিল। কিন্তু, এখন তিনি যখন মন্ত্রিসভাতেই নেই, তাই তাঁর আর মুখ্যমন্ত্রীর পাশের আসনে বসার কোনও মানে নেই । বর্তমানে সেখানে অন্য কোনও গুরুত্বপূর্ণ পদে থাকা মন্ত্রী বসবেন। বিধানসভা সূত্রে খবর, হয়তো মুখ্যমন্ত্রীর পাশের আসনটি পেতে পারেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

শুক্রবারই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল। আদালতের নির্দেশ মতো গত কাল রাতেই তাঁকে নিয়ে আসা হয় সংশোধনাগারে। সেখানে ২২ নম্বর ওয়ার্ডের ২ নম্বর কেবিনে রাখা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেই ঘরে একটি মাত্র সিলিং ফ্যান রয়েছে। জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আর পাঁচ-জন সাধারণ বন্দির মতোই রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। এমনিতে শারীরিক কারণে খাওয়ার নানাবিধ নিয়ম মানতে হয় পার্থকে। সেই নিয়ম মেনেই শুক্রবার রাতে রুটি আর তরকারি খেয়েছেন পার্থ। খুব হালকা ঘুম হয়েছে পার্থর, শোনা গিয়েছে তেমনই। শুক্রবার আদালতের চলতি শুনানিতে জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। আপাতত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। ফলে আগামী ১৮ অগাস্ট ফের তাঁকে আদালতে পেশ করা হতে পারে বলে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago