খবর লাইভ : অবশেষে মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার প্রায় আড়াই ঘন্টার বেশি সময় তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার প্রথম দফায় দুজনকে আলাদা করার জিজ্ঞাসাবাদ করা হয়। মুখোমুখি জিজ্ঞাসাবাদেও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সেই ভাবে সহযোগিতা করেনননি বলে জানা গিয়েছে ইডি সূত্রে। একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে চুপ করে বসে ছিলেন পার্থ (Partha Arpita ED Interrogation)। শুক্রবার তাই ফের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করেন ইডি আধিকারিকরা।
মুখোমুখি জেরায় কী কী জিগ্যেস করে তথ্য উঠে এল? ইডি সূত্রে জানা গিয়েছে, ED অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতাকে দেখিয়ে বলেন, আপনি কি এনাকে চেনেন? পার্থর উত্তর, ”না তেমন ভাবে চিনি না।”
ED অফিসারদের পাল্টা প্রশ্ন, ”তাহলে কী ভাবে চেনেন?” পার্থর উত্তর, ”মাঝে মাঝে দেখেছি , অনেকেই আসত।”ED-র পাল্টা প্রশ্ন, ”উনি আপনার খুব ক্লোজ?” পার্থর উত্তর, ”না, নাকতলা পুজোর সময় দেখেছি।”
এখানেই শেষ নয়, ED-র প্রশ্ন, ”ওনার (অর্পিতার) বাড়িতে যে টাকা পাওয়া গেছে। আপনি জানেন?” পার্থ বলেন, ”শুনেছি।” সেই সময়ই ইডি আধিকারিকরা বলেন, ”এটা কি আপনার টাকা?” পার্থর উত্তর, ”একদমই না।”ED -র পাল্টা প্রশ্ন, ”তাহলে কার টাকা?” পার্থর উত্তর, ”জানি না।”
জেরার গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে। ইডির অভিযোগ, তথ্য প্রমাণ এক কথা বলছে। পার্থ অন্য কথা বলছেন। ইডির অভিযোগ, পার্থ তথ্য গোপন করার চেষ্টা করছে, এবং কোর্টে এই কথা জানাবে তারা। ইডি সূত্রে এমনই খবর।




