সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ সঙ্গে গুমোট গরম

খবর লাইভ : সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাছন্ন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় দিনভর দফায় দফায় চলবে বৃষ্টি (Rainfall In Kolkata)। তবু গুমোট অস্বস্তিকর গরম থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। ফলে ভ্যাপসা গরম বজায় থাকছে। তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ বিভেদ ভুলে শুভেন্দুকে আন্দোলনে নামার পরামর্শ শাহর

কলকাতায় দিনভর মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি। যদিও তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। ফলে বৃষ্টি হলেও বজায় থাকবে গুমোট ভাব। ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৭ শতাংশ। এছাড়াও ১০ থেকে ১১ কিলোমিটার বেগে হাওয়া বইবে শহরে।
আশা জাগিয়েও তেমনভাবে বৃষ্টি (Rainfall Forecast) হচ্ছে না দক্ষিণবঙ্গে। ঘাটতি থেকেই যাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। বুধবার বিকেলের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার বেশ কিছু অংশে। হালকা বৃষ্টিপাত হবে পুরুলিয়া, বাঁকুড়াতেও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago