খবর লাইভ : এসএসসি দুর্নীতি মামলার তদন্তে শান্তিনিকেতনের (Shantiniketan) ‘অপা’ নামের বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। বুধবার সকালে মোট ১৮টা গাড়ি রওনা দিয়েছে বীরভূমে। তাদের মধ্যে থেকেই ইডির একটি টিম ইতিমধ্যেই ‘অপা’তে পৌঁছেছে। ইডি সূত্রের খবর, সুসজ্জিত ফুলডাঙ্গার এই বাড়িতে চালানো হবে তল্লাশি। অভিযোগ, ওই বাড়িটি প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের।
অন্যদিকে, ১০ দিনের ইডি হেফাজত শেষে বুধবারই দু’জনকে তোলা হবে আদালতে। তার আগে বেলা সাড়ে ১১ টা নাগাদ পার্থ ও অর্পিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে ফের নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়েন। সেই ঘটনার প্রেক্ষিতে এদিন বাড়ানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের পুলিসি নিরাপত্তা।
মঙ্গলবার গড়িয়াহাট, পাটুলি সহ বরাহনগরের বেশকিছু জায়গায় তল্লাশি চালায় ইডি। সারাদিন ধরে গড়িয়াহাটের ফোর্ট ওয়েসিস হাউজিং কমপ্লেক্সে অর্পিতার ৫০৬ নম্বর ফ্ল্যাট, পাটুলিতে অর্পিতার নেল আর্ট পার্লার ম্যাজিক টাচ-এও যান ইডি আধিকারিকরা। এছাড়াও প্রয়াস অ্যাপার্টমেন্ট, বরাহনগরের মিনি টু লঙ নেল আর্ট পার্লার এবংপার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ইচ্ছে অ্যাপার্টমেন্টেও তল্লাশি অভিযানে চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…