খবর লাইভ : ১৯৯৭ সালের পরে এই প্রথম আমেরিকার কোনও শীর্ষস্থানীয় রাজনীতিক তাইওয়ান সফরে গেলেন। আর তা নিয়েই আপত্তি চিনের।তাইওয়ান সফরে গেলেন আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। আর তাঁর নিরপত্তার অজুহাতে দক্ষিণ চিন সাগরের দ্বীপরাষ্ট্রে ঢুকে পড়ল আমেরিকার যুদ্ধবিমানের বহর!
আরও পড়ুনঃ জোকা ইএসআই হাসপাতালে পার্থকে জুতো ছুঁড়লেন এক মহিলা
মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের উদ্দেশে রওনা দেন পেলোসি-সহ আমেরিকার কংগ্রেসের প্রতিনিধিদলের সদস্যেরা। তাঁদের নিরাপত্তা দিতে জাপানের বিমানঘাঁটি থেকে ওড়ে আমেরিকার বিমানবাহিনীর ১৩টি ফাইটার জেটের একটি স্কোয়াড্রন।
শুধু আকাশপথ নয়, পেলোসির সফরের আগে তাইওয়ানের জলসীমার কাছে পৌঁছে গিয়েছে আমেরিকার চারটি যুদ্ধজাহাজও। এই তালিকায় রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রেগন। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস অ্যান্টিয়েটাম, ডেস্ট্রয়ার গোত্রের রণতরী ইউএসএস হিগিন্স এবং দ্রুত সেনা অবতরণের উপযোগী রণতরী ইউএসএস ত্রিপোলিও দক্ষিণ চিন সাগরের উদ্দেশে রওনা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, ভবিষ্যতে চীনের ‘ইউক্রেন’ হয়ে ওঠতে পারে তাইওয়ান।
বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে চিন। একাধিকবার চিনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের মিশে যাওয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। শুধু তাই নয়, প্রয়োজনে বল প্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এরইমাঝে, মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
গত বুধবার চিন জানায়, বর্তমান পরিস্থিতিতে পেলোসির তাইওয়ান সফর মোটেই ভালো সিদ্ধান্ত নয়। শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে হুমকি দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ‘এক চিন নীতি’ মেনে চলা। আগুন নিয়ে খেলতে গেলে, সেই আগুনে আমেরিকাকেই পুড়তে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…