বরানগরে অর্পিতার নেইল আর্ট শপের তালা ভেঙে ভেতরে ঢুকল ইডি

খবর লাইভ : শহর জুড়ে চলছে ইডির তল্লাশি অভিযান।ইডি সূত্রে খবর, তাদের একটি দল গিয়েছে গড়িয়াহাট এলাকার পণ্ডিতিয়া রোডে। দ্বিতীয় দলটি মাদুরদহ এবং তৃতীয় দল বরানগরে অর্পিতার বন্ধ দোকানে। চতুর্থ দলটি গিয়েছে পাটুলিতে।

আরও পড়ুনঃ জোকা ইএসআই হাসপাতালে পার্থকে জুতো ছুড়লেন এক মহিলা

অর্পিতার নেইল আর্ট শপের তালা ভাঙার জন্য চাবিওয়ালাকে ডেকে পাঠিয়েছে ইডি।শেষ পর্যন্ত বরানগরে অর্পিতার নেইল আর্ট শপের শাটারের তালা খুলে ফেলেছেন চাবিওয়ালা। দোকানে ঢোকার কাচের দরজার তালা ভাঙার কাজ চলছে।
দক্ষিণ কলকাতায় পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনের ছ’নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটেও অভিযান ইডির। খাতায় কলমে ওম ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তির নামে রয়েছে ওই ফ্ল্যাট। কিন্তু ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন, পার্থ ওই ফ্ল্যাটটি অর্পিতাকে ব্যবহার করতে দিয়েছিলেন। অর্পিতাই ওই ফ্ল্যাট ব্যবহার করতেন।
অর্পিতা মুখোপাধ্যায়ের পাটুলির নেল আর্ট পার্লারে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। মঙ্গলবার দুপুরে পালকি রেস্টুরেন্টের উল্টো দিকে একটি নেল আর্ট পার্লারে যায় ইডি।কেদুয়া মেন রোডের ধারে একটি ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। সব মিলিয়ে দিন অর্পিতার বেশ কয়েকটি ফ্ল্যাটে একযোগে হানা দিল ইডি। কিন্তু সেই ফ্ল্যাটগুলিতে আদৌ কি মিলেছে, সে ব্যাপারে এখনই মুখ খুলতে চাইছে না তদন্তকারীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago