খবর লাইভ : জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক মহিলা। ওই মহিলার নাম শুভ্রা ঘোরুই। তাঁর বাড়ি আমতলায়। তাঁর বাড়িতে চাকরিপ্রার্থী আছেন বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, আমার রাগ ছিল। জুতো ছুড়েছি। শান্তি পেলাম।
মঙ্গলবার মেডিক্যাল পরীক্ষা করাতে জোকায় নিয়ে আসা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন ওই মহিলাও। পার্থকে দেখেই নিজের পা থেকে জুতো ছুড়ে মারেন পার্থকে লক্ষ্য করে। তবে গায়ে লাগেনি পার্থ চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুনঃ এক কোটি ঘুষ নিয়েছেন, ইডির দাবি ওড়ালেন রাউত
আমতলার বাসিন্দা শুভ্রার একটি মেয়ে আছে। সে এখন দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাঁকে জিজ্ঞাসা করা হয়, কেন এই কাজ করলেন? তার জবাবে তিনি জানান, এটা তাঁদের ক্ষোভ। হাজার হাজার ছেলেমেয়ে চাকরি পায়নি এঁদের জন্য। তাঁদের সবার ক্ষোভে জুতো ছুড়েছি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…