খবর লাইভ : মুম্বইয়ের পাত্রা বস্তি উন্নয়নে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় সঞ্জয় রাউতকে ইডি আটক করেছে ৷ আটক করার পরে রাাজ্যসভার এই সাংসদকে নিয়ে মুম্বইয়ে নিজেদের দফতরে টানা জেরা করেন ইডির আধিকারিকরা ৷
মুম্বইয়ের পাত্রা বস্তি সংস্কারে জমি দুর্নীতির অভিযোগ ওঠে ৷ সেই মামলার তদন্তে জানা যায়, কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে ৷ ইডি তদন্তে সঞ্জয় রাউতের নাম উঠে আসে ৷
এই দুর্নীতি মামলায় মোট তছরূপের পরিমাণ ১ হাজার কোটির কাছাকাছি। আর এই মামলাতেই সম্প্রতি গ্রেপ্তার হওয়া মহারাষ্ট্রের হেভিওয়েট নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি ইডির তরফে দাবি করা হয়েছে, এই মামলার সংশ্লিষ্টদের সুবিধা পাইয়ে দিতে ১ কোটি টাকা পেয়েছিলেন রাউত ও তাঁর পরিবার। শুধু তাই নয়, ইডি আরও দাবি করেছে, এক মহিলা সাক্ষীকে মুখ বন্ধ রাখতে ধর্ষণ ও খুনেরও হুমকি দিয়েছিলেন রাউত।
আরও পড়ুনঃ ফের অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ইডি, কেন?
ইডির আরও অভিযোগ, সঞ্জয়কে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছিল ৷ কিন্তু অভিযোগ শিবসেনা মুখপাত্র ইডির অধিকাংশ প্রশ্নের জবাব এড়িয়ে যান ৷
যদিও বালাসাহেব ঠাকরের নামে শপথ করে সঞ্জয় জানান, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন ৷ এমনকি ইডি মিথ্যা তথ্য নিয়ে তাঁকে ফাঁসাচ্ছে বলে অভিযোগ করেন সঞ্জয় রাউত ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…