উদ্ধার হওয়া ৫০ কোটি টাকায় কোনও অধিকারই ছিল না অর্পিতার!

খবর লাইভ: এসএসসি-তে চাকরি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত, পেশায় অভিনেত্রী, ধৃত অর্পিতার আর্থিক অবস্থা সংক্রান্ত বিষয়ে জেরা করে ইডির হাতে নয়া তথ্য উঠে এসেছে। ইডি সূত্রে খবর, ধৃত অর্পিতার পারিবারিক আর্থিক অবস্থা খারাপ ছিল। কিন্তু তার পরও এই বিপুল টাকার উপরে তাঁর কোনও কর্তৃত্ব ছিল না। (Arpita Mukherjee Property)

ইডি সূত্রে খবর, জেরায় তদন্তকারীরা জানতে পেরেছেন এই টাকা ব্যবহার করারও অনুমতি ছিল না অর্পিতার কাছে। টাকায় কোনও নিয়ন্ত্রণ ছিল না তাঁর। যেটুকু টাকার ওপরে অর্পিতার দখল ছিল বা যে টাকা অর্পিতা ব্যবহার করতেন, সেগুলো তাঁর আয়কর রিটার্ন এবং অন্যান্য নথিতে উল্লেখ রয়েছে। তদন্তকারীদের দাবি, জেরা থেকে স্পষ্ট হয়েছে যে, উদ্ধার হওয়া বিপুল কোটি কোটি টাকা এবং সোনার গয়না কোনও কিছুর উপরেই নিয়ন্ত্রণ ছিল না অর্পিতা মুখোপাধ্যায়ের।

ইডি সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যে সমস্ত তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে, ইতিমধ্যেই একটি টিম সেই তথ্য যাচাই করার কাজ শুরু করেছে। আগামী বুধবার অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে পুনরায় আদালতে তোলা হবে সেই কারণে। প্রশ্ন উঠছে, তাহলে অর্পিতার ফ্ল্যাটে এই বিপুল টাকা কার? কে রাখতেন? কে বা কারা ব্যবহার করতেন?

কলকাতা-জুড়ে একাধিক ফ্ল্যাট, তাতে কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনায় গয়না উদ্ধার হয়েছে। রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতারের পরেই নাম উঠে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের। গত সপ্তাহে অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটির বিলাসবহুল ফ্ল্যাট ও কয়েকদিন আগে বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে ইডি। চলছে জেরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago