টাকা কার, কে ষড়যন্ত্র করল? ইডি-র একের পর এক প্রশ্নে মুখে কুলুপ পার্থর

খবর লাইভ : সংবাদমাধ্যমের সামনে তিনি বলছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের হেফাজত থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়৷ এমনও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে৷

এই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের সময় পার্থর সামনে প্রশ্ন রাখছেন ইডি-র তদন্তকারী অফিসাররা৷ অথচ অধিকাংশ ক্ষেত্রেই আগের মতোই অধিকাংশ প্রশ্নে মুখে কুলুপ আঁটছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ নয়তো জবাব এড়িয়ে যাচ্ছেন তিনি৷ ইডি সূত্রে অন্তত সেরকমই তথ্য উঠে আসছে৷

সূত্রের খবর, গতকাল রাতেও পার্থ চট্টোপাধ্যায়কে এক ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা৷ জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, ‘অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে বিপুল অংকের টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?’ জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘হ্যাঁ, শুনেছি৷’

এর পরেই ইডি-র তরফে প্রশ্ন করা হয়, ‘এটা কি আপনার টাকা?’ জবাবে পার্থ দাবি করেন, ওই টাকা তাঁর নয়৷ পাল্টা ইডি আধিকারিকরা প্রশ্ন করেন, ‘তাহলে টাকা কার?’ এবারেও সংক্ষিপ্ত জবাব দিয়ে পার্থ বলেন, ‘বলতে পারব না৷’
টাকার মালিকানা নিয়ে প্রশ্নের সদুত্তর না পেয়ে পার্থর তোলা ষড়যন্ত্রের অভিযোগ নিয়েই তাঁকে প্রশ্ন করেন ইডি কর্তারা৷ মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে পার্থ দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে৷ কারা ষড়যন্ত্র করেছে, সময় মতো তাও জানা যাবে বলে দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷

জিজ্ঞাসাবাদের সময় পার্থকে তদন্তকারীরা এই সূত্র ধরেই জিজ্ঞেস করেন, কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল? সূত্রের খবর, সেই প্রশ্নের কোনও জবাবই দেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷

পার্থ চট্টোপাধ্যায় যে তদন্তে সহযোগিতা করছেন না, প্রথম থেকেই সেই অভিযোগ ছিল ইডি-র৷ তুলনামূলক ভাবে অর্পিতা মুখোপাধ্যায় জিজ্ঞাসাবাদের সময় অনেক তথ্য তদন্তকারীদের জানাচ্ছেন বলেও ইডি সূত্রে দাবি করা হয়েছিল৷ প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং মুখ বন্ধ রাখার যে কৌশল পার্থ নিয়েছেন, তা নিয়ে সমস্যায় পড়েছেন ইডি কর্তারাও৷ তাই পাল্টা স্ট্র্যাটেজি নিচ্ছে ইডি-ও৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago