ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : অবিরাম বৃষ্টির মধ্যেই দোসর ভূমিকম্প। সাতসকালেই কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কম্পনের তীব্রতা অতটা না অনুভূত হলেও কয়েক সেকেন্ডের কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। যদিও ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

আরও পড়ুনঃ এবার থেকে নবান্নে প্রবেশ করতেও লাগবে টোকেন

জানা গিয়েছে, এদিন সকাল ৮টার একটু আগেই ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, নেপালের কাঠমান্ডু থেকে ১৪৭ কিমি দূরে ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেল অনুযায়ী, এদিন কম্পনের মাত্রা ছিল ৫.৫৷ শিলিগুড়ি সহ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙে এই কম্পন অনুভূত হয়।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল। তবে অনবরত বৃষ্টিতে উত্তরবঙ্গে নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ধসের আশঙ্কাও করা হচ্ছে। এরই মাঝে ভূমিকম্প চিন্তা বাড়িয়েছে উত্তরবঙ্গবাসীর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago