খবর লাইভ :প্রেসিডেন্সি জেলে সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। রবিবার সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ সেরে বিকেল সাড়ে তিনটে নাগাদ জেল থেকে বেরিয়ে আসেন তদন্তকারীরা। সারদা কর্তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রের খবর, কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল উধাও, প্রকল্পের নামে টাকা নয়ছয়, সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নেওয়া সহ একাধিক বিষয়ে মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কাঁথি থানার পুলিশের একটি দল। তদন্তকারীদের ওই দলে ছিলেন কাঁথি (Kanthi)থানার আইসি অমলেন্দু বিশ্বাস। সঙ্গে ছিলেন আরও চার আধিকারিক। ৫ জনের ওই দল রবিবার পৌনে ১২টা নাগাদ প্রেসিডেন্সি জেলে আসেন। এই জেলে সুদীপ্ত সেন যে সেলে রয়েছেন, সেখানে গিয়ে তাঁকে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়ে এবং কীভাবে পুরসভা থেকে ফাইল উধাও হল, কোন কোন খাতে কত টাকা নেওয়া হয়েছিল, তিনি কাকে টাকা দিয়েছিলেন সেই সব বিষয়ে তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ সেরে জেলের বাইরে বেরিয়ে কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সুদীপ্ত সেন তদন্তে সহযোগিতা করেছেন। সেসময় কাঁথি এলাকায় প্রকল্পের নামে টাকা গরমিল হয়েছে, সে বিষয়টা ক্রমশ স্পষ্ট হচ্ছে। তবে এখনও অনেক কিছু জানা বাকি। তদন্ত যথেষ্ট দ্রুত গতিতে এগোচ্ছে। ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ হবে বলে আমরা আশা করছি।’ উল্লেখ্য এর আগে সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিলেন, শুভেন্দু অধিকারী সারদার টাকা নিয়েছেন। এমনকি শুভেন্দুর ভাই সৌমেন্দুর নামেও টাকা দেওয়া হয়েছিল বলে সুদীপ্ত সেন জানিয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত এবার রাজ্য পুলিশ সারদা মামলার নতুন করে তদন্তে গতি বাড়িয়ে শুভেন্দু অধিকারীর ওপর চাপ বাড়াচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…