পাকিস্তানকে উড়িয়ে দিয়ে জয় পেল ভারতের মহিলা ক্রিকেট দল

খবর লাইভ :ভারত বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট ম্যাচের ফলাফল ভারতের পক্ষে যাবে তাতে সন্দেহ ছিল না বিশেষ। কিন্তু এতটা দাপট দেখিয়ে জিতবেন স্মৃতি মন্ধানা, রেনুকা ঠাকুররা বোঝা যায়নি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বিসমা মারুফ। এজবস্টন মাঠে অবশ্য শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরে ভারতীয় বোলিং লাইন আপ।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার মুনিবা (৩২)। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার আলিয়া রিয়াজ (১৮)। কিছুটা রান পেলেন মারুফ (১৭)। বাকিরা দুই সংখ্যায় পৌঁছতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট নেয় রাধা যাদব এবং স্নেহ রানা। একটি করে উইকেট নেন রেনুকা, মেঘনা এবং শেফালি।

পাকিস্তান অলআউট হয়ে যায় ৯৯ রানে। ভারতের জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। ওপেন করতে নেমে স্মৃতি মন্ধনা এবং শেফালি ঝড়ের মতো শুরু করেন। পাকিস্তানি বোলারদের নিয়ে প্রায় ছেলে খেলা করেন দুজন ভারতীয় ওপেনার। ডায়ানা বেগ, আনাম, টুবাদের দেখে মনে হচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানদের আটকানোর অস্ত্র তাদের জানা নেই। দলের ৬১ রানে আউট হয়ে যান শেফালি। ১৬ করেন তিনি।

সহজেই নিজের অর্ধশতরান পূর্ণ করে ফেললেন স্মৃতি। বাশরিয়ার বিরুদ্ধে ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি। আজ পাকিস্তানের বিরুদ্ধে ছন্দে ফিরে এলেন ভারতের সেরা ব্যাটসম্যান। হরমন নিজে নামলেন না। তিন নম্বরে নামালেন মেঘনাকে। তিনি আউট হলেন ১৪ করে।

ভারতের কাছে ম্যাচটা এতটা একপেশে হবে আন্দাজ করতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। মাঠে অবশ্য দুজনের সমর্থকরা উপস্থিত ছিলেন সমান অনুপাতে। কিন্তু ভারতীয় মেয়েরা দেখিয়ে দিল তাদের সঙ্গে পাকিস্তানের তফাৎ ঠিক কতটা। এরপর বারবারডোজের বিরুদ্ধে খেলবে ভারতীয় মেয়েরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago