‘চাকরির বিনিময়ে সোনা’, প্রাথমিক নিয়োগ মামলায় পার্থ ঘনিষ্ঠ নতুন রঞ্জনের খোঁজ

খবর লাইভ :  প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় প্রাকাশ্যে আরও এক রঞ্জনের নাম। তিনি চাকরির বিনিময়ে সোনা নিতেন। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন এই রঞ্জন। কলকাতা হাইকোর্টে এমনই তথ্য পেশ করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এমনই অভিযোগ করেছেন মামলাকারী সুপর্ণা দাস রায়। এর আগে উপেন বিশ্বাস বাগদার এক রঞ্জনের নাম করেছিলেন আদালতে। তিনি প্রাথমিেক বেআইনি ভাবে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।

আরও পড়ুনঃ ডায়মন্ড সিটিতে বেনামে পার্থর চারটি ফ্ল্যাট ও বিলাসী ‘পেন্ট হাউস’ ! অবাক ইডির তদন্তকারীরা

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা
এএসসি কাণ্ডের পরতে পরতে জড়িয়ে রয়েছে দুর্নীতি। একের পর এক কাণ্ড প্রকাশ্যে আসতে শুরু করেছিল। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার হাত ধরেই প্রকাশ্যে আসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। তারপরেই প্রকাশ্যে আসতে শুরু করে গ্রুপ-ডি নিয়োগ মামলা। তাতেও শাসক দলের নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই এসএসসির একাধিক মামলার সিবিআই তদন্ত শুরু হয়েছে। তারপরেই সেটা ইডির হাতে চলে যায়।

নতুন রঞ্জনের হদিশ
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আরও এক রঞ্জনের হদিশ মিলেছে। শুক্রবার হাইকোর্টে মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মামলাকারী সুপর্ণা দাস রায় জানিয়েছেন নদিয়ার এক প্রাথমিক স্কুলের শিক্ষক চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিতেন। এমনকী সোনাও নিতেন তিনি। কেউ টাকা দিতে না পারলে তাঁর কাছ থেকে সোনা নিতেন তিনি। ইনি আবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়কের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম সুমন চট্টোপাধ্যায়।

আগের রঞ্জন কে?
এর আগে এই মামলায় আরও এক রঞ্জনের নাম প্রকাশ্যে এসেছে। উপেন বিশ্বাস আদালতে হাজিরা দিয়ে সেই রঞ্জনের নাম প্রকাশ করেছিলেন। গত ২২ জুলাই সেই রঞ্জন ওরফে চন্দন হাজিরা দিয়েছে আদালতে। তিনি বাগদার বাসিন্দা। পুরো নাম চন্দন মণ্ডল। সিবিআইও তাঁকে জেরা করেছে। উপেন বিশ্বাস এই নিয়ে মুখ বন্ধ খমে বেশ কিছু নথি জমা দিয়েছেন আদালতে। তারপরেই উপেন বিশ্বাসকে তলব করা হয়। এবং তিনি আদালতে হাজিরা দিয়ে চন্দনের বা রঞ্জনের নাম উল্লেখ করেছিলেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago