খবর লাইভ : ক্যামাক স্ট্রিটে ২০১৪ প্রাথমিক টেট উত্তীর্ণদের অবস্থান বিক্ষোভ অব্যাহত। রাতভর বিক্ষোভের পর শনিবার সকালেও ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবিতে অনড় আন্দোলনকারীরা। এদিন ২০১৬-র এসএসসি চাকরি প্রার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকে চাকরিতে নিয়োগের দাবি নিয়ে বাইরে বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রাথমিক টেট উত্তীর্ণরা। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি মারফত তাঁদের দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেওয়ার কথা জানানো হয়।
আরও পড়ুনঃ ‘চাকরির বিনিময়ে সোনা’, প্রাথমিক নিয়োগ মামলায় পার্থ ঘনিষ্ঠ নতুন রঞ্জনের খোঁজ
এমনকী আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবিতে এখনও অনড় অবস্থানে ক্যামাক স্ট্রিটে বিক্ষোভে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…