লজ্জা! বন্দুকের নল সামনে রেখে গণধর্ষণ করা হল আট মডেলকে

বন্দুকের নল সামনে রেখে গণধর্ষণ করা হল আট মডেলকে! এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে একদল বন্দুকবাজের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনা দক্ষিণ আফ্রিকার (South Africa) জোহানেসবার্গের কাছে। পুলিশ জানিয়েছে, কুগার্সডর্প নামের একটি ছোট্ট শহরে একটি মিউজিক ভিডিও শুটিংয়ের প্রস্তুতি চলছিল। শুটিংয়ের সঙ্গে যুক্ত কলাকুশলীরা নিজেদের প্রয়োজনীয় সংঞ্জাম বের করে সাজিয়ে-গুছিয়ে রাখছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় বন্দুক হাতে যুবকদের একটি দল তাঁদের উপর চড়াও হয়। এরপরই বন্দুক দেখিয়ে শুটিংয়ে জন্য শামিল হওয়া অন্তত আট মডেলকে গণধর্ষণ (Gang Rape) করে তারা। বন্দুকবাজদের যৌন লালসার শিকার হওয়া প্রত্যেকেরই বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
পুলিশ আরও জানিয়েছেন, এক যুবতীকে ১০জন মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। অন্য একজনের উপর যৌন অত্যাচার চালায় আটজন। এখানেই শেষ হয়, কলাকুশলীদের নগ্ন করে তাঁদের সর্বস্ব লুটও করে নেয় তারা। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা বেআইনি অনুপ্রবেশকারী। সে দেশের নাগরিক নয় তারা। সে দেশের পুলিশ মন্ত্রী ভেকি সেলে জানান, বৃহস্পতিবারের এই নৃশংস ঘটনায় ২০ জন সন্দেহভাজনের মধ্যে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুনঃ পার্থর আমলে সবুজসাথী প্রকল্পেও বেনিয়ম! 
ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। কড়া হাতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। ঘটনার পর থেকে মানসিক ট্রমার মধ্যে রয়েছেন নির্যাতিতারা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago