২০২৫-এর মধ্যে মিগ সিরিজের বিমান সরিয়ে নিচ্ছে ভারতীয় বায়ুসেনা

খবর লাইভ : মিগ-২১ (Mig-21) যুদ্ধ বিমানগুলিকে (Fighter Jet) সরিয়ে আধুনিকীকরণের পথে হাঁটতে চলেছে ভারতীয় বায়ু সেনা। ২০২৫ সালের মধ্যেই মিগ সিরিজের সমস্ত ফাইটার জেটগুলিকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন, বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক। তিনি বলেছেন, শ্রীনগরে মোতায়েন মিগ-২১ বিমানের ৫১ নম্বর স্কোয়াড্রনটিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তুলে নেওয়া হবে।

আরও পড়ুনঃ কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা, মুখে কুলুপ পার্থর !

সোভিয়েত জমানার মিগ-২১ ফাইটার জেটগুলিকে নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ রাজস্থানের বারমের জেলার ভিমদা গ্রামে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধ বিমান ভেঙে পড়ে। তারপরেই ওই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় দুজন চালকের মৃত্যু হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে কী কারণে বিমনটি দুর্ঘটনার কবলে পড়েছিল তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এর আগেও মিগ-২১ যুদ্ধ বিমান একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছিল।
উল্লেখ্য, মিগ সিরিজের বহু বিমানে আগেও যান্ত্রিক ত্রুটি মিলেছে। এই ধরণের যুদ্ধ বিমান চালাতে গিয়ে বহু পাইলটের মৃত্যুও হয়েছে। তারপরেও ভারতীয় বায়ুসেনায় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য পুরনো এই বিমানগুলি ব্যবহার করা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে।

IAF retiring one MIG 21 squadron by September end

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago