খবর লাইভ : ইডির নোটিশ গিয়েছে কৃষ্ণ কল্যাণীর কাছে।অভিযোগ বেআইনি অর্থ লেনদেনের। কৃষ্ণকল্যাণী ২০২১ এর বিধানসভার ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। বিজেপির টিকিটে ভোট জিতলেও ফের ফিরে আসেন তৃণমূলে। পার্থ চ্যাটার্জির হাত ধরেই তৃণমূলের ঘরে ফিরেছিলেন তিনি।
মুকুল রায় পিএসি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালে সেই জায়গায় মনোনীত করা হয় কৃষ্ণ কল্যাণীকে। এবার তাঁর ঘরেই গেল ইডির নোটিশ। সূত্রের খবর, ২০১৮ থেকে ২০২২, দুটি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতেই নোটিশ পাঠানো হয়েছে।
কৃষ্ণ কল্যাণীর ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেড’-এ চিঠি পাঠানো হয়েছে ইডির তরফে। ওই বিশেষ দুটি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে অর্থ লেনদেনের হিসেব চাওয়া হয়েছে। তবে কৃষ্ণ কল্যাণীকে ইডির নোটিশ পাঠানোর প্রসঙ্গ সামনে আসার পরেই উঠে আসছে নতুন বিতর্ক। অভিযোগ ছিল, বিধানসভার বাজেট অধিবেশনের সময় কৃষ্ণ কল্যাণীকে নোটিশ পাঠনোর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। তা নিয়ে সেই মুহূর্তে বেশ জলঘোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে। কৃষ্ণ কল্যাণীর কাছে ইডির নোটিশ যাওয়ায় ফের সেই প্রসঙ্গ সামনে উঠে এসেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…