‘পার্থ চট্টোপাধ্যায়ের বাগান বাড়ি’তে চুরি, নথি লোপাট!

খবর লাইভ : বারুইপুরে একটি বাগানবাড়ির সঙ্গে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ‘সোহিনী’ লেখা ওই বাড়িটি রাজ্যের মন্ত্রীর, অভিযোগ এমনটাই। বুধবার একদিকে যখন ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা সেই সময় পার্থর সঙ্গে যোগসূত্র খুঁজে পাওয়া এই বাগানবাড়িতেই ঘটে গেল চুরির ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বুধবার রাত একটা নাগাদ চারজনের দুষ্কৃতী দল তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এরপর জিনিসপত্র বার করে নিয়ে চলে যায় তারা। স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের ভেতরে চলে যাওয়ার জন্য ধমকানো হয় বলেও অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,নিছকই চুরির ঘটনা। অন্যদিকে, এই বাগানবাড়িতে কোনও গুরুত্বপূর্ণ নথি রয়েছে কি? উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, তেঁতুলিয়ায় এই বাগান বাড়িটি অবস্থিত। যেখানে বাড়ির বাইরে লেখা ‘সোহিনী’, যা পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নাম। অর্পিতার বাড়িতে থরে থরে সাজানো টাকা উদ্ধার হয়েছে। আর এই টাকাই চোখ কপালে তুলেছে তদন্তকারীদের। আম আদমির হাহাকার “কী করে পাওয়া যাচ্ছে এত টাকা”। সূত্রের খবর, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের শৌচাগারেও উদ্ধার হয়েছে প্লাস্টিকে মোড়া টাকা। সেক্ষেত্রে ওই বাগান বাড়িতেও কি টাকার লোভেই চুরি নাকি অন্য কোনও রহস্য রয়েছে এর নেপথ্যে? চলছে জোর জল্পনা।

এদিকে অর্পিতার ফ্ল্যাটে এত টাকা এল কীভাবে? তা নিয়ে সরগরম গোটা রাজ্য। সুর চড়িয়েছেন বিরোধীরা। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন, “টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ? টাকা উদ্ধারে “এগিয়ে বাংলা” ! পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, চোখ রাখুন টিভির পর্দায়…”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago