খবর লাইভ : ম্যারাথন ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও রেহাই নেই। টেট দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যকে ফের তলব করল ইডি। সূত্রের খবর, শুক্রবার সকালে তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন আরও বেশ কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে।
বিষয়টি ঠিক কী ঘটেছে? মানিক ভট্টাচার্যকে বুধবার সকাল থেকে মাঝরাত পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে বহু প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। নথি দেখিয়ে প্রশ্ন করা হলেও তিনি এড়িয়ে গিয়েছেন। আর যা জানিয়েছেন তা বাস্তবের সঙ্গে মিলছে না। ফের তাঁকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। সংবাদমাধ্যমের সামনে তিনি মুখ খুলছেন না।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি–সহ যে ১৪টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। তার পর হানা দেওয়া হয়েছিল মানিকের বাড়িতেও।
ঠিক কী প্রশ্ন করল ইডি? ইডি সূত্রে খবর, মূল প্রশ্ন দু’টি করা হয়—কী কারণে টাকার লেনদেন হয়েছে? রিভিউ তালিকাই বা কেন বের করতে হল? মানিকের সামনে ইডি অফিসাররা রিভিউ লিস্ট তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, সফল প্রার্থীদের নাম নেই। কেন? কার নির্দেশে এই কাজ করা হল? ব্যাখ্যা চাওয়া হয় মানিকবাবুর কাছে। টাকা নিয়ে কেন চাকরি বিক্রি করা হল? এই সব প্রশ্নের জবাব দিতে পারেননি মানিকবাবু।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…