খবর লাইভ : শিক্ষক নিয়োগে (Teacher Recruitment Scam) দুর্নীতি পিছু ছাড়ছে না। এবার এসএসসির (SSC) নবম ও দশম শ্রেণীর মেধা তালিকা (Merit List) প্রকাশ হতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। আর তালিকা সামনে আসতেই দেখা যাচ্ছে এমন কয়েকজনের নাম যারা তালিকাভুক্ত না হয়েও বহাল তবিয়তে চাকরি করছেন। অতএব আসল মেধাবীদের নাম পিছনে ফেলে তালিকার উপরের দিকে উঠে এসেছেন কম মেধার চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশে গত ১৪ জুলাই মেধাতালিকা প্রকাশ করা হয়। আর বৃহস্পতিবার সেই তালিকা নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। তাদের আবেদন শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) নতুন করে মামলা দায়েরের অনুমতি দেন। আর তা মেনেই হাইকোর্টে দায়ের হলো মামলা। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এসএসসি দুর্নীতি সংক্রান্ত মামলায় এবার যোগ হলো আরেকটি নতুন মামলা। একেই এসএসসি দুর্নীতি নিয়ে কপালে চিন্তার ভাঁজ শিক্ষা দফতরের তারওপর এবার নয়া সংযোজন। পুরনো তালিকায় কিছু গড়মিল থাকার কারনেই সম্প্রতি নতুন তালিকা প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট যারা চাকরি করছেন তাদের প্রাপ্ত নম্বরের যথাযথ তালিকা প্রকাশের কথা জানায়। আর সেই তালিকা সামনে আসতেই প্রকাশ্যে এসেছে দুর্নীতি।
তবে অভিযোগকারী চাকরিপ্রার্থীরা তালিকায় সংরক্ষণের নিয়ম ঠিকভাবে মানা হয়নি বলে এদিন হাইকোর্টে অভিযোগ জানিয়েছে। এরপরই নতুন করে মামলা দায়েরের আর্জি জানানো হয়। অভিযোগকারীদের আবেদন মেনেই এদিন হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…