খবর লাইভ : SSC দুর্নীতি (SSC Recruitment Scam) তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পাশাপাশি, মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি।
*এক নজরে দেখে নিন এখনও পর্যন্ত কী কী সম্পত্তির হদিশ মিলল-*
অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা। কলকাতা-শহরতলিতে অর্পিতার ৮টি ফ্ল্যাটের হদিশ মিলেছে । বেশ কিছু জমির দলিলও উদ্ধার হয়েছে।
আরও পড়ুনঃ টেট দুর্নীতি মামলা, পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে তলব ইডির
তাঁর বাড়ি থেকে উচ্চ শিক্ষা দফতরের প্রতীকী লাগানো খামও মিলেছে ।
বারুইপুরের বেগমপুরের পুড়ি এলাকার একটি বাগানবাড়ির হদিশ পাওয়া গিয়েছে।একাধিক বিলাস বহুল ফ্ল্যাট থেকে শুরু করে লক্ষ টাকা দামি গ্যাজেট পাওয়া গিয়েছে।
উত্তর ২৪ পরগনার বরানগরে পর্যন্ত ছড়িয়ে রয়েছে অর্পিতার সম্পত্তি।
বেলঘরিয়াতে ফ্ল্যাট রয়েছে অর্পিতার। এছাড়াও বরানগরের টবিনরোডেও অর্পিতার ফ্ল্যাটের হদিশ মিলেছে। বরানগরে দুটি নেল পার্লারও রয়েছে অর্পিতার।
দেড় লক্ষ টাকা দামের ফোন, অ্যাপেলের ল্যাপটপ থেকে শুরু করে দামি আইপড ব্যবহার করতেন পার্থ ঘনিষ্ঠ এই মডেল।উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিদেশী মূদ্রাও।উদ্ধার হয়েছে বিদেশী মূদ্রাও।
এনফোর্সমেন্ট ব্রাঞ্চ একটি যৌথ সম্পত্তির নথিপত্র উদ্ধার করেছে। সেটি একটি বাড়ি। যা কেনা হয়েছিল ২০১২ সালে।
সেই সব নথি সূত্রে ইডি মাদুরদহে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে অবস্থিত একটি বাড়ির সন্ধান পেয়েছে, যেটি বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া আছে। যেটির এখনকার বাজারমূল্য প্রায় ১৪০ কোটি টাকার কাছাকাছি।
অর্পিতার বাড়ি থেকে তারা ৪৭টি ফাইল উদ্ধার করে
হয়েছে।
তল্লাশিতে উচ্চশিক্ষা দফতর লেখা একটি এনভেলাপে নগদ পাঁচ লাখ টাকা পাওয়া যায়।সাতটি ডিজিটাল ডিভাইস মিলেছে।তিনটি নতুন মোবাইল সেট পাওয়া যায় যেগুলির ব্যবহার করা হয়নি।
এছাড়া মেলে ২৮টির মতো আনইউজড ডিভাইস।
এছাড়া দুটি ডায়েরি মিলেছে। তার একটি উচ্চ শিক্ষা দফতরের। পাওয়া গিয়েছে ৪৬টি ক্যাশ মেমো।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…