পার্থর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মিঠুন

খবর লাইভ :ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বুধবার কলকাতায় এলেন তিনি। এ দিন হেস্টিংসে দলীয় কার্যালয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি।বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ফের কলকাতায় হাজির মিঠুন চক্রবর্তী। বুধবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অভিনেতা তথা বিজেপি নেতা। তবে হেস্টিংসে বিজেপি দফতরে পা রাখার আগে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়েও।

২০২১ বিধানসভা ভোটপ্রচারে রীতিমতো ঝড় তুলেছিলেন মিঠুন।

সামনে পঞ্চায়েত নির্বাচন। স্বাভাবিক ভাবেই ‘মহাগুরু’র আগমনে নিজেদের কিছুটা চাঙ্গা করতে চাইছে গেরুয়া শিবির।এদিন বেলা ১২টার পর হেস্টিংসে BJP দফতরে পৌঁছন মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, দলের শৃঙ্খলারক্ষার বৈঠকে তিনি এদিন কথা বলবেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। তবে বৈঠক শুরুর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থকে নিয়ে নিজের মতামত জানান মিঠুন।

এসএসসি দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন বলেন, “এগুলো ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগত পলিটিক্স করি না”।দলীয় সূত্রে খবর, সংগঠনের মূল স্রোতে পুনরায় কামব্যাকের পর এ দিন হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিজেপির সমস্ত বিধায়কদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন মিঠুন। পাশাপাশি সংগঠনের অন্যান্য পদাধিকারীরাও থাকবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago