খবর লাইভ : ইউক্রেন-ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এই মূহুর্তে সম্ভব নয়।কেন্দ্রের সিদ্ধান্তে পাঠ শেষ করার সুযোগ মেলার সম্ভাবনা আপাতত নেই। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আইন অনুযায়ী, এমন কোনও সুযোগ তাদের হাতে নেই।
গত ২৪ ফেব্রুয়ারি, রাশিয়ার হামলার প্রেক্ষিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়। তার জেরে ইউক্রেনে কোর্স অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসে হাজার হাজার পড়ুয়া। তাঁদের মধ্যে বেশির ভাগই ডাক্তারি পড়ুয়া। তাঁরা ভবিষ্যৎ নিয়ে ব্যাপক চিন্তায় পড়েন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়া শেষ করার সুযোগ দেওয়ার আশ্বাস দেন। তবে সে জন্য প্রয়োজন কেন্দ্রের ছাড়পত্রের। কিন্তু তেমন কোনও সুযোগ কেন্দ্রের হাতে নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বমের করা একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পওয়ার জানান, যুদ্ধের কারণে প্রায় ২০ হাজার পড়ুয়া ইউক্রেন থেকে ভারতে ফিরে এসেছেন। তিনি আরও জানান, ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬ এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যাক্ট, ২০১৯-এ বিদেশি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভারতের মেডিক্যাল কলেজগুলোতে ভর্তি করিয়ে নেওয়ার কোনও সুযোগ নেই। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (এনএমসি) এ ব্যাপারে কোনও পড়ুয়াকে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ভারতের কোনও মেডিক্যাল কলেজে ভর্তি করানোর ব্যাপারে অনুমতি দেয়নি।
যার নিট ফল, যুদ্ধের কারণে পড়া থামিয়ে দেশে ফিরে আসা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা কাটছে না। যুদ্ধকালীন পরিস্থিতিতে যে হেতু তাঁদের পড়া ছেড়ে ফিরে আসতে হয়েছে, তাই এ দেশের মেডিক্যাল কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য এককালীন একটি সুবিধা দেওয়া হোক। এই দাবিতে রাজধানী দিল্লিতে ৫ দিনের অনশন কর্মসূচি পালন করেছেন পড়ুয়ারা। কিন্তু যা পরিস্থিতি, দেশের মেডিক্যাল কলেজগুলিতে ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের এখনই ভর্তি হওয়ার সম্ভাবনা নেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…