খবর লাইভ : আর্থিক দুর্নীতি দমন মামলায় গ্রেফতার করতে পারবে ইডি। পাশাপাশি সননম্পত্তি বাজেয়াপ্ত বা তল্লাশিও চালাতে পারবে। রায় ঘোষণা সুপ্রিম কোর্টের। পিএমএলএ আইনের আওতায় ইডির ক্ষমতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। তার বেশির ভাগই বুধবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
আর্থিক দুর্নীতি দমন আইনে ইডির ক্ষমতাকে চ্যালেঢ্জ করে বিভিন্ন সময়ে শতাধিক মামলা হয়। সেই মামলাগুলিকে একত্রিত করে সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি চলে। মামলাকারীদের যুক্তি ছিল, এই আইনের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা অভিযুক্তদের গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত, জোর করে স্বীকারোক্তি করানোর মতো অনিয়ন্ত্রিত ক্ষমতা ভোগ করে। কেন্দ্র সুপ্রিম কোর্টে বলেছিল, যদি কোনও ব্যক্তি জ্ঞাতসারে একটি পক্ষ হয়ে যায় বা প্রকৃতপক্ষে অপরাধের আয়ের সঙ্গে যুক্ত কোনও কার্যকলাপে জড়িত থাকে, তবে এই জাতীয় ব্যক্তি প্রাথমিকভাবে অর্থ পাচারের অপরাধে দোষী।
উল্লেখ্য, আর্থিক দুর্নীতি দমন আইন বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) ২০০২ সালে আনা হয়। তা কার্যকর হয় ১ জুলাই ২০০৫ সালে। পরবর্তীকালে ২০১২ সালে ১৭ ডিসেম্বর কিছু সশোধনী আনা হয়। পরের বছর ১৫ ফেব্রুয়ারি তা থেকে কার্যকর হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…