কঙ্গোতে শান্তিসেনা হিসেবে কর্মরত দুই BSF কর্মীর মৃত্যু

খবর লাইভ : কঙ্গোতে (Congo) শান্তিসেনা হিসেবে কর্মরত ২ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (BSF) কর্মীর মৃত্যু হল। কঙ্গোতে দীর্ঘদিন ধরে অশান্তি চলায় সেখানে শান্তিসেনা (Peacekeeping mission) পাঠায় রাষ্ট্রপুঞ্জ (UN)। এক সেনা মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার হিংসাত্মক প্রতিবাদী আন্দোলনে এস আর বিষ্ণোই ও শিশুপাল নামে দুই বিএসএফ জওয়ানসহ ৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ৫০ জন।
এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের বিদেশমন্ত্রী (EAM) এস জয়শঙ্কর (S Jaishankar) বলেছেন, শান্তিবাহিনীর সদস্য দুই ভারতীয় জওয়ানের মৃত্যুতে তিনি গভীর শোকাহত। যারা এই জঘন্য কাজ করেছে, তাদের শনাক্ত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারকেও সমবেদনা জানিয়েছেন বিদেশমন্ত্রী।

এই দুই বিএসএফ কর্মী ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্টেবিলাইজেশন মিশনের (MONUSCO) কাজে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে শান্তিসেনা হিসেবে ছিলেন। সংবাদ মাধ্যম জানাচ্ছে, রাষ্ট্রপুঞ্জের শান্তিবাহিনীর বিরুদ্ধে চলা প্রতিবাদী আন্দোলনের দ্বিতীয় দিনে আন্দোলনকারীরা হিংসাত্মক হয়ে ওঠে। পূর্ব কঙ্গোর গোমা শহরে গত ২ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছে সেদেশের সরকার বিরোধীরা। বুতেম্বো নামে এক জায়গায় এই দুই বিএসএফ কর্মী মোতায়েন ছিলেন। সেখানে তাঁদের উপর হামলায় মৃত্যু হয় ৫ জনের। ওই এলাকায় প্রায় ৭০ থেকে ৭৪ জন বিএসএফ জওয়ান মোতায়েন ছিলেন। গত মে মাসে তাঁদের কঙ্গোয় পাঠানো হয়েছিল।
যেখানে শিবির গেড়ে তাঁরা ছিলেন, প্রতিবাদীরা সেই এলাকা ঘিরে ফেলে। ভাঙচুর, তছনছ করে ব্যাপক লুটপাট চালায়। শান্তিবাহিনীর জওয়ানদের উপর সশস্ত্র হামলা করে। কঙ্গোর পুলিস ও সেনাবাহিনী এলেও তারা কিছু করতে পারেনি। বিএসএফ কাঁদানে গ্যাস চালালেও বিক্ষোভকারীরা কাঁটাতারের বেড়া ডিঙিয়ে শিবিরে ঢুকে পড়ে। সূত্রে জানা গিয়েছে, সশস্ত্র বিদ্রোহীরা আন্দোলনকারীদের ভিতরে ছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago