নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির মানিক! অবাক তদন্তকারীরা

খবর লাইভ : প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে বুধবার তলব করেছিল ইডি। সেইমতো এদিন সকালে নির্ধারিত সময়ের মধ্যেই সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে এসে পৌঁছন তিনি। টেট দুর্নীতির মামলায় ইডির তরফ থেকে সমন করা করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে। বুধবার ১২টার মধ্যে বিধাননগরে ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মতোই ৯টা ৫৫ মিনিট নাগাদ ইডি দফতরে এসে পৌঁছলেন মানিক ভট্টাচার্য। এসএসসি দুর্নীতি মামলায় এই প্রথম প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে তলব করা হয়। শুক্রবার শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও হানা দেয় ইডি।

ওইদিন প্রায় ১৪টি জায়গায় ৮০-৯০ জন ইডির আধিকারিকরা অভিযান চালান। জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টচার্য-সহ এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীকেও। এর আগেও মানিক ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় সিবিআই।

এর আগে কলকাতা হাই কোর্টের নির্দেশে পর্ষদ সভাপতির পদ থেকে মানিককে সরিয়ে দেওয়া হয়। প্রাথমিক টেটে নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ায়। আদালতের নির্দেশেই সিবিআই তদন্ত শুরু করেছে মানিকের বিরুদ্ধে। আদালত তাঁকে ডেকে সম্পত্তির হিসেব চেয়েছিল। ৫ জুলাইয়ের মধ্যে মানিকের নিজের, স্ত্রী এবং ছেলের সম্পত্তির পরিমাণ হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago