আজই আদালতে পেশ করা হবে পার্থ ও অর্পিতাকে

খবর লাইভ : বাজেয়াপ্ত প্রায় ২২ কোটির মামলায় আজই আদালতে পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। এদিন সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। সেখানকার এইমসে ৪ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চলবে পার্থর শারীরিক পরীক্ষা। আজ বিকেলেই সেই সংক্রান্ত রিপোর্ট নিয়ে বিশেষ আদালতে পেশ করবে ইডি।

তার পর পার্থ ভার্চুয়ালি হাজিরা দেবেন কোর্টে। এদিন দুপুরে সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে বিশাল কনভয় জোকায় ইএসআই হাসপাতালে নিয়ে যায় অর্পিতা মুখোপাধ্যায়কে। সেখানেই তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হবে। তার পর তাঁকে বিশেষ আদালতে পেশ করবে ইডি। শুক্রবার অর্পিতার বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করে ইডি৷ বস্তা ভর্তি টাকা দেখে ইডি তখনই অনুমান করেছিল, টাকার অঙ্ক কয়েক কোটি ছাড়িয়ে যেতে পারে৷ পরে টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়৷

শুক্রবার সারারাত এবং শনিবার বিকেল পর্যন্ত চলে গণনা৷ ২২ কোটির বেশি টাকা উদ্ধার হয় হরিদেবপুরের অভিজাত আবাসনের অর্পিতার ফ্ল্যাট থেকে৷ উদ্ধার হওয়া টাকা টিনের ট্রাঙ্কে ভরে স্ট্র্যান্ড রোডের এসবিআই প্রধান দফতরে নিয়ে যাওয়া হয়৷ ১৫টি ট্রাঙ্ক তোলা হয় গাড়িতে৷ পাশাপাশি উদ্ধার হয়েছে, ৭৬ লক্ষ টাকার গয়না এবং ২২টি মোবাইল, প্রচুর বিদেশি মুদ্রা। শনিবার বিকেলের পর অর্পিতাকে গ্রেফতার করে ইডি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago