খবর লাইভ : সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি তারকা দম্পতি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। সোশ্যাল মিডিয়া থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পরই মুম্বই পুলিশের দারস্থ হল বলিউড অভিনেতা ভিকি কৌশল। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
ভিকির অভিযোগ, বেশ কিছু দিন ধরেই নাম-পরিচয় গোপন রেখে এক ব্যক্তি ক্যাটরিনাকে নেটমাধ্যমে পর্যবেক্ষণ করছিলেন। তিনিই ইনস্টাগ্রামে প্রাণনাশের হুমকি দেন এর পর। সেই হুমকির বয়ান যদিও জানা যায়নি, তবে ঘটনায় যে দুশ্চিন্তা ঘনিয়েছে ভি-ক্যাটের জীবনে, তা নিয়ে সন্দেহ নেই। সম্প্রতি জন্মদিন উদ্যাপনে সপরিবার মলদ্বীপ গিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তখনও কি মনের গভীরে কাঁটা হয়েছিল সেই ভয়? খুনের হুমকি পাওয়ার পরেআতঙ্কে কিছু দিন আগেই আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা সলমন খান, সেই একই ভয় কি ছায়া ফেলল ভি-ক্যাটের জীবনে? সে প্রশ্নের উত্তর মেলেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…