দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু তাঁকে পাইনি: পার্থ

খবর লাইভ : হাসপাতাল থেকে বেরনোর সময় ক্ষণিকের জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী। তাঁর দিকে ধেয়ে আসে অসংখ্য প্রশ্ন। গ্রেফতারির আগে বা পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কোনও কথা হয়েছে কিনা জানতে চাওয়া হলে উত্তরে তিনি বলেন, “দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত তাঁকে পাইনি।”

আরও পড়ুনঃ অর্পিতা-তৃণমূল যোগের ছবি পোস্ট শুভেন্দুর !

২৭ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর SSC শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় গ্রেফতার বর্তমান শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নাকতলার বাড়ি থেকে বেরিয়ে প্রায় অর্ধেক শহর ঘুরে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে আসা হয় জোকা ESI হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার থেকেই জিজ্ঞাসাবাদ চলাকালীন একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ডাকা হয় চিকিৎসকও। এরপর বাড়ি থেকে মন্ত্রীকে নিয়ে তাঁরা পৌঁছে যান জোকায়। সেখানে তাঁর পুঙ্খানুপুঙ্খ শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে খবর। আজই তাঁকে আদালতে পেশ করা হতে পারে বলে খবর। জেরার জন্য নিজেদের হেফাজতে চাইতে আবেদন করবে ইডি।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শুক্রবার সকালে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। ২৭ ঘণ্টা অর্থাৎ একদিনেরও বেশি সময় ধরে মন্ত্রীর নাকতলার বাড়িতেই ছিলেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকেও আটক করেছে ইডি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago