পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর কোথায় নিয়ে যাবে ইডি? শারীরিক পরীক্ষা করা হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই জল্পনা চরমে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রীর ‘বর্তমান’ ঠিকানা কী হবে তা নিয়ে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, খুব সম্ভবত ট্রানজিট রিমান্ডে নিয়ে দিল্লিতে নিয়ে যেতে পারে ইডি। যদিও এ বিষয় নিশ্চিত ভাবে কিছু বলা হয়নি। সূত্রের খবর, পার্থ প্রভাবশালী হওয়ায় ইডির সদর দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, পার্থকে রাজধানীতে নিয়ে আসা হোক। আদালতে ইডির তরফে সেই আবেদন জানানো হতে পারে।
আরও পড়ুনঃ Exclusive : ম্যারাথন জেরা, আজই গ্রেফতার হতে পারেন অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য
শুক্রবার থেকে টানা ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকাল ১০টায় পার্থকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতারের পর ইডির আধিকারিকরা তাঁকে গাড়িতে নিয়ে সেই বাড়ি ছাড়েন। গাড়িতে বসেই সংবাদ মাধ্যমকে পার্থ বলেন, “নেত্রীকে যোগাযোগ করতে পারিনি। কোথায় নিয়ে যাচ্ছে জানি না।” পরে জোকা ইএসআই হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষার পর বের হওয়ার মুহূর্তেও পার্থ বলেন, নেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, পারিনি।
তৃণমূল বিধায়ক তাপস রায় পার্থর গ্রেফতারি প্রসঙ্গে বলেন, গ্রেফতারি তদন্তসাপেক্ষ বিষয়। ইডি আধিকারিকরাই বলতে পারবেন কোন ধারায় গ্রেফতার করা হয়েছে। নিশ্চয় তাঁরা জানাবেন। গত দেড়-দু’দশকে অনেক বড় বড় কেলেঙ্কারি ঘটেছে। বহু কেলেঙ্কার ধামাচাপা দেওয়া হয়েছে। আশা করব তদন্তে সত্য উদঘাটিত হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…