শেষপর্যন্ত এসএসকেএমে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

খবর লাইভ : শেষপর্যন্ত এসএসকেএমে ভর্তি হতে হল পার্থ চট্টোপাধ্যায়কে৷ শনিবার ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ গাড়ি থেকে নামার পর পার্থকে হুইলচেয়ারে বসিয়ে ভিতরে কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁর শারীরিক পরীক্ষা চলে দীর্ঘক্ষণ৷ তারপরই পার্থ চট্টোপাধ্যায়কে আইসিইউ ভর্তি করেন চিকিৎসকরা৷

আরও পড়ুনঃ আরবিআইয়ের নেমপ্লেট সাঁটা ৪০ ট্রাঙ্কে ‘অর্পিতার ২১ কোটি’ চলল ব্যাঙ্কে

৬৯ বছর বয়সি তৃণমূলের মহাসচিব এমনিতেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন৷ তাঁর উচ্চ রক্তচাপ, থাইরয়েড, ডায়াবেটিস ও হৃদযন্ত্রে সমস্যা রয়েছে৷ এদিন গ্রেফতারের পর পার্থকে আদালতে নিয়ে যায় ইডি৷ সেখানে বুকে ব্যথা অনুভব করেন পার্থ৷ শুরু হয় শ্বাসকষ্ট৷ তাঁর চিকিৎসার প্রয়োজন বলে আদালতকে জানান পার্থর আইনজীবীরা৷ তাঁরা পার্থকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন৷ কিন্তু ইডি এর বিরোধিতা করে৷ তাদের দাবি ছিল, রাজ্যের যে কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে চিকিৎসা হোক প্রাক্তন শিক্ষামন্ত্রীর৷ কিন্তু আদালত ইডির আবেদন খারিজ করে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়৷ সেইমতো আদালত চত্বর থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম৷

শুক্রবার সাতসকালে পার্থর নাকতলার বাড়িতে হানা দেয় ইডি৷ তখনও ঠিকমতো ঘুম ভাঙেনি পার্থর৷ শুরু হয় জিজ্ঞাসাবাদ-পর্ব৷ তারপর সময় যত এগিয়েছে পার্থকে নিয়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে রাজনৈতিক শিবিরে৷ টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকাল ১০টায় ইডি গ্রেফতার করে পার্থকে৷ গ্রেফতারের পর শারীরিক পরীক্ষার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে৷ উল্লেখ্য, ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় দু’বার অসুস্থ হয়ে পড়েছিলেন৷ শুক্রবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতাল থেকে বিশেষজ্ঞদের ঢুকতে দেখা যায় পার্থর বাড়িতে৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago