অর্পিতা-তৃণমূল যোগের ছবি পোস্ট শুভেন্দুর !

খবর লাইভ : শিক্ষক নিয়োগ মামলায় উত্তাল রাজ‍্য। বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ মামলায় অভিযান চালিয়ে রাজ‍্যের ১৪ জায়গায় একসঙ্গে হানা দেয় ইডি। এই অভিযানে শুক্রবার পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ২০ কোটি টাকা সহ বেশ কিছু মোবাইল ফোন ও সোনার গহনা উদ্ধার করে ইডি। আজ শনিবার সেই অঙ্ক ২২ কোটির দোরগোড়ায় কড়া নাড়ছে। এরপরেই উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। তুঙ্গে পৌঁছয় রাজনৈতিক তরজা। ময়দানে হাজির বিজেপিও।

আরও পড়ুনঃ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির কথা জানানো হয়নি, জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

টাকা উদ্ধারের পরই অর্পিতা মুখার্জির সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর যোগাযোগ নিয়ে যখন সরব হয়েছেন বিরোধীরা। তখন অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে দাবি তৃণমূল মুখপাত্রের। সোশ‍্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।
আর এরপরেই পাল্টা দাবি নিয়ে আসরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইটে লিখেছেন, SSC দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সূত্রের দাবি, টাকার বান্ডিলগুলি ছিল, অশোক স্তম্ভের ছবি দেওয়া, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের খামের মধ্যে।
দুটি ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ছবিতে দেখা যায় নাকতলা উদয়ন সংঘের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে একমঞ্চে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্য়ায়ের পাশেই বসে আছেন অর্পিতা। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে যে, পার্থ ও অর্পিতার সঙ্গে কিছু কথা বলছেন মমতা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago